শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
ক্রিকেট

অক্টোবরে আইসিসির বোর্ড সভা বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অক্টোবরে আইসিসির বোর্ড সভা বাংলাদেশে

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা। আগামী অক্টোবরে তৃতীয়বারের মতো ঢাকায় বসবে এই সভা। নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী অক্টোবরে বাংলাদেশে শুরু হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই সময়টায় ঢাকায় তৃতীয়বারের মতো আইসিসির সভা বসার কথা রয়েছে।

সভায় মূল আলোচ্য বিষয় হবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা। আইসিসির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই।

১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের চলার সময় বাংলাদেশে প্রথমবার বসেছিলো আইসিসির বোর্ড সভা। এরপর ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় দ্বিতীয় দফা বাংলাদেশে আইসিসির বোর্ড সভা হয়।

 

হাসিব/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।