বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৭মার্চ থেকে বিঘ্ন ঘটতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সৌর ব্যতিচারের কারণে মঙ্গলবার (৭ মার্চ) থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এবং প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হচ্ছে—

৭ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ৫ মিনিট,
৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট,
৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট,
১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট,
১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট,
১২ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১১ মিনিট,
১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট
১৪ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ৭ মিনিট

আল/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More