শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
খেলা

৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

জার্মান ডিফেন্ডারকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করে রায় ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গেল শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ ব্যবধানে হারের ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করেছিলেনর রুডিগার।

রেফারি অবশ্য তার ম্যাচ রিপোর্টে ওই ঘটনার বিষয়ে লিখেছিলেন, ‘টেকনিক্যাল এরিয়া থেকে একটা বস্তু ছুঁড়ে মারা হয়েছে, যেটা আমার গায়ে লাগেনি।’ বিবিসির কলামিস্ট ছোড়া ওই বস্তুকে ‘বরফের টুকরো’ বলে উল্লেখ করেন।

রেফারির সিদ্ধান্তে আপত্তিকরভাবে প্রতিবাদ করায় এবং বেঞ্চ থেকে মাঠের কয়েক মিটার ভেতরেও ঢুকে পড়ায় সেদিন আরও লাল কার্ড দেখেন লুকাস ভাসকেস। স্প্যানিশ এই ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ।

ফাইনালে শেষের বাঁশি বাজার পর উত্তপ্ত পরিস্থিতিতে রেয়ালের জুড বেলিংহ্যামকেও লাল কার্ড দিয়েছিলেন রেফারি। এই ইংলিশ মিডফিল্ডারকে নিয়ে স্বস্তির খবর পেয়েছে রেয়াল। আরএফইএফ বেলিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।