বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে ফের কমলো সোনার দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের বাজারে টানা ৫ দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।

দেশের বাজারে সোনার দাম পুনরায় বড় পরিমাণে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১৯মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬,৯২৭ টাকায়। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৪৬,৯২৭ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২,০২০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪,৫২১ টাকা। 

এর আগে, সকালেই বাজুস দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৭,৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪,৬২৫ টাকায়। 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More