
৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে লাগা আগুন

সীতাকুণ্ডে তুলার গোডাউনে লাগা আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে গিয়ে আশপাশের সব জলাশয়ের পানি শেষ হয়ে গেছে। পরবর্তীতে কিছুটা দূরের আরেকটি জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে কখন আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেটিও নিশ্চিত করে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এর আগে, গত শনিবার (৪ মার্চ) সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুর এলাকার সীমা অক্সিজেন লিমিটেড নামে কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে এ পর্যন্ত সাতজন নিহত ও ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল/দীপ্ত






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।