সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

চার দিন নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী ৪ দিন (৮১ ঘন্টা) নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, “নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘন্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবে না।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বর্তমান প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচারপ্রচারণা চলছে। ইসির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রচারণা শেষ হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সকল জেলা প্রশাসক, মহানগর পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ সুপারদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More