সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবেন শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ অক্টোবর) পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০৪০০ জন নেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবেন। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই ৪ ঘণ্টা করে তারা কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশে শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

আল ‌/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More