শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
রাজনীতি

৩১-এ জাতীয় সংসদে এনসিপি ‘সরকারি দল’ হিসেবে প্রতিনিধিত্ব করবে: সারজিস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৩১-এ জাতীয় সংসদে এনসিপি ‘সরকারি দল’ হিসেবে প্রতিনিধিত্ব করবে: সারজিস
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে— বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকালে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তথা বিপ্লবের সহযোদ্ধাদের পলিসিতে অংশগ্রহণ থাকে না। তারা মতামত দিতে চান।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে, যার মাধ্যমে সাংগঠনিক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে’।

কক্সবাজার জেলা এনসিপি আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।

 

এসএ