শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

২০২২ বিশ্বকাপে রেশ এখনও কাটেনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ( ১৮ মে ) লোগে উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রোনালদো নাজারিও।

লোগোর ব্যাকগ্রাউন্ডে ‘২০২৬’ টাইফোগ্রাফির উপরে বিশ্বকাপের শিরোপা বসানো হয়েছে। এরই মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ লোগোতে অফিসিয়াল ট্রফি ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে ফিফা সবাইকে ‘উই আর ২৬’ ক্যামপেইনের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছে।

‘উই আর ২৬’ বলতে ফিফা বুঝিয়েছে ‘মানুষ, সম্প্রদায় ও স্থানকে’। অর্থাৎ, ২০২৬ আসর যেহেতু তিনটি দেশজুড়ে হবে, তাই সবগুলো স্থানের পাশাপাশি তাদের সম্প্রদায় ও মানুষকে এই ক্যামপেইনে যুক্ত করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। কাতারেই শেষবারের মতো বসেছিল ৩২ দলের আসর। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। ‘কানাডা–যুক্তরাষ্ট্র–মেক্সিকো বিশ্বকাপ, ২০২৬‘ থেকে আসর হবে ৪৮ দেশ নিয়ে। অর্থাৎ দেশের সংখ্যা বাড়ছে ১৬টি। ফলে বাড়বে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। যে কারণে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে।

আল/দীপ্ত সংবাদ