শিরোনাম
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
দীপ্ত নিউজ
অর্থনীতি

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৬১ কোটি ডলার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
১৭ দিনে রেমিট্যান্স এলো ১৬১ কোটি ডলার

চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। চলতি মে মাসও রেমিট্যান্স প্রবাহের ধারায় নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে। এ মাসের প্রথম ১৭ দিনেই রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলারের। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১১৫৫ কোটি টাকা।

রবিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, মে মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স। ৪ থেকে ১০ মে দেশে এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। আর মাসের প্রথম ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এদিকে, গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

আল