শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও। সাদা বলের সিরিজ খেলবে তারা।

শুক্রবার (১‌৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। ১৫ বছর পর প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

শেষবার তারা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১১ সালে। মাইকেল ক্লার্কের দল ৩০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিলো। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩০ তে ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়।

এবার অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলবে। বিসিবির ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ তিনটি টিটোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল ২০২১ সালে টিটোয়েন্টি সিরিজ খেলতে। ওইবার বাংলাদেশ ৪১ এ সিরিজ জিতেছিল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More