বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনের ৫টি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

বুধবার (১ এপ্রিল) রাত থেকেই চলছে লাইনচ্যুত ওয়াগন ও গার্ডব্রেক উদ্ধারের কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন।

এরইমধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসকালনী এক্সপ্রেসএবং চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস‘-এর যাত্রা।

বুধবার সোয়া ৯টার দিকে তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেল জব্দ করে বিজিবি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More