শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

হেরে গেলেন সারজিস আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হেরে গেলেন সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে এনসিপির সারজিস আলমকে হারিয়ে বিএনপির মুহম্মদ নওশাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুদজ্জামান রাত আড়াইটার দিকে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। এই আসনে হ্যাঁ ভোট হয়েছে ২ লাখ ১৯ হাজার ৫৭৬টি, না ভোট ৯৯ হাজার ৫৯৪টি।

ফলাফল ঘোষণার পর সারজিস আলম নিজেই হাজির হন বিজয়ী প্রার্থী মুহম্মদ নওশাদ জমিরকে অভিনন্দন জানাতে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More