বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের ৩টি কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনে ২০টি কেন্দ্রের মধ্যে ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এই আসনে ২০টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ৩৭৬০ ভোটে এগিয়ে আছেন তারেক রহমান।

২০টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তার মোট ভোট সংখ্যা ১২৫০৬। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের ভোট সংখ্যা ৮৭৪৬।

ভোটে এগিয়ে থাকলেও ঢাকা-১৭ আসনের ৩টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে গেছেন বিএনপি প্রার্থী তারেক রহমান।

যে ৩টি কেন্দ্রে হেরেছেন তারেক রহমান:

১. স্কাইলার্ক মডেল স্কুল কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৫২৭ ভোট। অন্যদিকে এই কেন্দ্রে জয়ী খালিদুজ্জামান পেয়েছেন ৫৬৫ ভোট।

২. শিশু মঙ্গল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারেক রহমান পেয়েছেন ৪৮৪ ভোট। জয়ী খালিদুজ্জামান পেয়েছেন ৮৭৫ ভোট।

৩. টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়-কেন্দ্র-০২ এ জয়ী খালিদুজ্জামান পেয়েছেন ৭১৬ ভোট, তারেক রহমান পেয়েছেন ৫৯১ ভোট।

গুলশান, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা ও ফলাফল সংগ্রহের কাজ চলছে।

২০টি কেন্দ্রের সামষ্টিক ফলাফলে বিএনপির প্রার্থীর আধিপত্য থাকলেও এই ৩টি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর বিজয় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More