5
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে সরাসরি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধু–সন্ত, পুরোহিত ও সেবাইতদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী এবং তাদের হাতে সম্মানী তুলে দেন।