সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করছেন খালেদা জিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

রবিবার (১২ জানুয়ারি) খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার মূল চিকিৎসা কার্যক্রম দেখাশোনা করছেন সেই প্রফেসর পেট্রিক কেনেডি। গতকাল রবিবার দুপুরে খালেদা জিয়াকে দেখেছেন। তারা খালেদা জিয়াকে থেরাপি দেয়ার পর তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন। তারেক রহমান ও ড. জোবাইদা রহমান তার জন্য খাবার নিয়ে এলে সেই খাবার খেয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সে সময়।

যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের বাইরে অবস্থান করেন। তারা জানান, সারাদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে প্রায় মধ্যরাতে গতকাল স্ত্রী ড. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান।

এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে ভালো আছেন তার মা।


গত ৮ জানুয়ারি লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More