শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

হুইপ হয়ে পতাকাবাহী গাড়িতে নড়াইলে মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হুইপ হয়ে পতাকাবাহী গাড়িতে নড়াইলে মাশরাফি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

 

জাতীয় সংসদের হুইপ হয়ে লাল সবুজের পতাকাবাহী গাড়িতে চেপে চিরচেনা চিত্রার পাড়ে এলেন নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সার্কিট হাউজে পৌছায় মাশরাফি। এসময় জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও জেলা পুলিশ সুপার মেহেদী হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পুলিশের দেওয়া রাষ্ট্রীয় সালাম গ্রহণ করে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি আমাকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যেন আমার কাজটা ঠিকমত করতে পারি।

মাশরাফি আরও বলেন, আমি এই জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। ওনাদের কারণেই আমি এ পর্যন্ত আসতে পারছি। কাজের মাধ্যমে ওনাদের সমস্যা পূরণের চেষ্টা করব।

বক্তব্য শেষে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করেন মাশরাফি।

আরও পড়ুন: মাঝপথে বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।