শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হুইপ নির্বাচিত করায় এমপি বাবুকে নিয়ে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হুইপ নির্বাচিত করায় এমপি বাবুকে নিয়ে আনন্দ মিছিল
এমপি বাবুকে নিয়ে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আড়াইহাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের হওয়া আনন্দ মিছিলে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার হাজারো নারী–পুরুষ অংশগ্রহণ করেন।

উপজেলার ডাক বাংলা সড়ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় গিয়ে শেষ হয়।

মিছিলে দলীয় লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষসহ নজরুল ইসলাম বাবুর সমর্থকরা অংশগ্রহণ করেন। এসময় সড়কে আনন্দ মিছিলটি লোকে লোকারণ্য হয়ে যায়।

আরও পড়ুন: মাশরাফিসহ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন যারা

এসময় নজরুলম ইসলাম বাবু তার প্রতিক্রিয়ায় জানায়, আড়াইহাজারের মানুষ যে কি প্রত্যাশায় ছিল সে দৃশ্য আজ জাতি দেখেছে। মা বোনেরা যেভাবে রাস্তায় নেমে এসেছে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। সব জায়গায় লোকারণ্য হয়ে গেছে। এগুলো সবই জননেত্রী শেখ হাসিনা আমাকে সম্মানিত করেছেন তারই বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধু কন্যার প্রতি আড়াইহাজারের মানুষের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আড়াইহাজারের মানুষের মনের খবর রাখেন বলেই তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি যেন তা শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করতে পারি।

 

 

গৌতম / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।