দীপ্ত নিউজ
বিনোদন

হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
হিরো আলম

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।

এর ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হিরো আলমের জন্য আর কোন বাধা থাকল না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীকে দল থেকে (বাংলাদেশ কংগ্রেস পার্টি) আমি এবার নির্বাচন করছি। আমি আগেই একটি কথা বলেছিলাম, এবার আমরা নির্বাচন অফিস থেকেই প্রার্থিতা ফেরত পাব। আমার ছোট কয়েকটি ভুল ছিল।

এগুলো বগুড়াতেই সংশোধন করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু কিছু লোকের ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। আমার বিশ্বাস ছিল, এখান থেকে প্রার্থিতা ফেরত পাব এবং সেটি সত্য হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।