হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ— সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ছবি শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী ঊর্ফী জাভেদ। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন— হঠাৎ কী হয়েছে ঊর্ফীর?
নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন ঊর্ফী। এক পোস্টে রসিকতার সুরে লিখেছেন, ‘বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।’
অন্য একটি ভিডিওতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। পেছনে বাজছে ‘ইতনি শক্তি হমে দে না দাতা’ গান। অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।
তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি ঊর্ফী। তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে অসুস্থতার কারণ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে নিজের স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছিলেন উরফি জাভেদ। সেই সময় হাসপাতালের শয্যায় অক্সিজেনের মুখোশ পরা একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। ছবি ক্যাপশনে লিখেছিলেন— ‘২০২৪ শুরু করলাম ধামাকা দিয়ে।‘ যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার কারণও জানাননি।
এবার হাসপাতালের বিছানা থেকে ঊর্ফীর ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের উদ্বেগ বেড়েছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ জানতে এখন অপেক্ষা করতে হবে তাঁর পরবর্তী আপডেটের জন্য।
এসএ