বুধবার, মার্চ ২৫, ২০২৬
বুধবার, মার্চ ২৫, ২০২৬

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন—ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপির উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন—ইনশাআল্লাহ।’

এর আগে গতকাল মঙ্গলবার দেশজুড়ে আলোচনার মধ্যে ছিল নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীনের দেশছাড়ার ঘোষণা।

ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’

মঙ্গলবার বিকালে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে দেশছাড়ার ঘোষণা দেন নবীন ফ্যাশনের মালিক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More