শনিবার, এপ্রিল ৪, ২০২৬
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

৫ বছরের কম বয়সী সব শিশু পাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৬ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৬ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। তবে এই মুহূর্তে হামে আক্রান্ত শিশুদের টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয় সভাকক্ষে জরুরি হামরুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এ টিকা দেওয়া হবে। আর যারা এ মুহূর্তে অসুস্থ (হাম কিংবা জ্বর), যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের ভিটামিন এ খাওয়ানো হবে।

তিনি বলেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারে সরকার কাজ করছে। অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার (৫ এপ্রিল) থেকে যে ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে সেগুলো হলোরাজশাহী (গোদাগাড়ী), ঢাকা (নবাবগঞ্জ), মুন্সীগঞ্জ (লৌহজং, সদর ও শ্রীনগর) , ঝালকাঠি ( নলছিটি), ময়মনসিংহ (ত্রিশাল, সদর ও ফুলপুর), চাঁদপুর (হাইমচর ও সদর), বরিশাল (মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ), পাবনা (ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া), নওগাঁ (পোরশা), গাজীপুর সদর, নেত্রকোণা (আটপাড়া), শরীয়তপুর (জাজিরা), বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজার (মহেশখালী ও রামু), চাঁপাইনবাবগঞ্জ (সদর, শিবগঞ্জ, ভোলাহাট), নাটোর সদর এবং যশোর সদর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More