২৭
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার ৮টা পর্যন্ত) দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময় ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০জন শিশুর মৃত্যু হয়েছে। আর এই সময় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ জন শিশু।