শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ- আসিফ মাহমুদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনা ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও অনেকে।

উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সদস্যরা।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More