শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

হাত-পা বেঁধে এক যুবককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাত-পা বেঁধে এক যুবককে হত্যা
পটুয়াখালীতে হাত-পা বেঁধে যুবককে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় হাত–পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাইদুল ওই এলাকার মৃত তৈয়বালী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সাইদুলদের হাত–পা বেঁধে মাথায় ও পেটে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হয়। পরে স্থানীয়রা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো.ইমরান/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।