শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

বগুড়া–১ (সোনাতলা–সারিয়াকান্দি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রবিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–১ আসনে কাজী রফিকুল ইসলামের প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না।

জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের আদেশ স্থগিত করেন। পরবর্তীতে রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই স্থগিতাদেশও খারিজ করে দেন এবং রিট আবেদন বাতিল করেন।

এ সিদ্ধান্তের ফলে কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না।

এদিকে আদালতের রায়ের খবর এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ–উল্লাস দেখা যায়। তারা বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। পরে তিনি গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।