বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার রেললাইন থেকে ছিটকে পড়ে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আখলাছ আহমেদ প্রিয়/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More