বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৭৫,৫৩০ বাংলাদেশী হজযাত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২১ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১৯৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ জন নারীসহ মোট ১৮ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন মক্কায় ও ৫ জন মদিনায় মারা যান।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬০ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে।

এ ছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।

মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ২ হাজার ৮৫৮ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান লোকমান হোসেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More