শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

সুইডেনের স্টকহোমে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন অবমাননার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে রাজশাহীর সর্বস্তরের ওলামা শায়েখদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুম্মার নামাজ শেষে মহানগরীর বিভিন্ন মহল্লা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।

সমাবেশে মহানগরীর বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও রাজশাহীর ওলামা শায়েখরা বক্তব্য রাখেন। বক্তারা পবিত্র কোরআন অবমাননাকারী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জোর দাবি জানান।

 

আদনান/এসএ/দীপ্ত নিউজ