শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিসিক নির্বাচনের ফরম বিক্রি শুরু : প্রথম দিনে মনোনয়নপত্র কেনেননি কেউ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিসিক নির্বাচনের ফরম বিক্রি শুরু : প্রথম দিনে মনোনয়নপত্র কেনেননি কেউ
সিসিক। ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিক্রি শুরু হলেও প্রথম দিনে কেউই মনোনয়নপত্র কেনেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির। তিনি জানান, সকাল দশটা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় ছিল। প্রথম দিন কেউ মনোনয়ন কিনেননি। তবে অনেকেই এসেছেন যাচাই বাছাই করতে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। সাপ্তাহিক ও ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। ২৫ মে মনোনয়নপত্র বাছাই আর প্রত্যাহারের শেষ দিন ১ জুন। ২১ জুন এই সিটিতে ভোটগ্রহণ হবে। ইভিএমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এর আগে এক প্রজ্ঞাপনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১ জন রিটার্নিং কর্মকর্তা এবং ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পাঁচজন জেলা নির্বাচন কর্মকর্তা ও আটজন উপজেলা নির্বাচন কর্মকর্তা আছেন। এসব কর্মকর্তা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় কর্মরত।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ইসি এক নির্দেশনায় নগর থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করতে বলেছে। নির্দেশনায় বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো প্রার্থীদের উদ্যোগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার মধ্যে সরাতে হবে।

এ বিষয়ে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বৃহস্পতিবার রাতে জানান, প্রার্থীদের উদ্যোগে তাঁদের প্রচারসামগ্রী সরাতে হবে। তা না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এফএম/দীপ্ত সংবাদ