শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিলেট টেস্টে বিপদে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেট টেস্টে বিপদে নিউজিল্যান্ড

 

সিলেট টেস্টে বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে নেমে বিপদে রয়েছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ৯৮ রান।

এই রান করে জিততে পারলে রেকর্ড করবে তারা। কারণ এর আগে কখনো এত রান তাড়া করে ম্যাচ জেতেনি নিউজিল্যান্ড।

এরইমধ্যে আউট হয়েছেন দলের অন্যতম ভরসা কেইন উইলিয়ামসন সহ ডেভন কনওয়ে ও টম লাথাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে, ব্যক্তিগত ১১ রানে শিকার করেন টাইগার স্পিনার তাইজুল।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে ১০৫ রানে থামেন নাজমুল শান্ত। এছাড়া মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের অর্ধশতকে, স্পিনিং উইকেটে মোটামুটি লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩১‌৭ রানে।

 

এসএ/দীপ্ত নিউজ