শিরোনাম
বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানযট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানযট
যানবাহনের চাপ থাকলেও নেই যানযট

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিনবঙ্গের মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। মহাসড়কটিতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই কোন যানযট।

বুধবার(১৯ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর জানান, উত্তর ও দক্ষিনাঞ্চলের ২২টি জেলার যানবাহন চলাচল করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে। ঈদের ছুটি হওয়ায় পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কটিতে। অতিরিক্ত চাপের ফলে সয়দাবাদ, কড্ডা ঝাঐল ও পাচলিয়া এলাকায় কিছুটা ধীরগতি সৃষ্টি হচ্ছে তবে কোন যানযট নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ২২ কিলোমিটার মহাসড়কে দায়িত্ব পালন করছে প্রায় ৮০০ পুলিশ সদস্য।

এদিকে পরিবারের সাথে ঈদ উদযাপনে জীবনের ঝুকি নিয়ে ট্রাক, প্রাইভেটকার, পিকআপভ্যানে বাড়ি ফিরছে মানুষ। ঘড়মুখো যাত্রিদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এ সকল যানবাহনে যাতায়াতে।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।