শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সিরাজগঞ্জের বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ জুন ) বেলা ১১টায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সিরাজগঞ্জের বাহিরগোলা বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বিএনপির একটি প্রতিনিধি দল নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই লিমিটেডের (নেসকো) বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী অসিত পোদ্দারের কাছে স্মারকলিপি দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জের নামে ২০ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি লুটপাটের পরিণতি হচ্ছে অভাবনীয় লোডশেডিং ।

সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশসহ জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিরাজুল ইসলাম/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।