শিরোনাম
ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ভোলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

 

সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পায়। তবে এখনও বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

যমুনা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানিও বাড়ছে।

এদিকে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।