শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করেছে সরকার।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী, বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপসচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণ ও গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বমোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত

নির্বিঘ্ন করতে জ্বালানি সরবরাহ সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারাদেশে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।

এছাড়া, ঈদ ছুটি শেষে অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More