আরব আমিরাতের রাজকুমারী শেইখা মাহরা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে। মূলত শেখ মানার সাথে বিয়ের খবর দিয়েই আলোচনায় উঠে এসেছেন তিনি।
ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন শেইখা মাহরা।
রাজকুমারীর বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। তার ২৫ সন্তানের মধ্যে মাহরা তৃতীয়।
মায়াবী চোখ আর অপরূপ সৌন্দর্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছেন রাজকুমারী শেইখা মাহরা। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অনুষ্ঠানে, মাহরা এখন জনপ্রিয় এক মুখ।
পৈত্রিকসূত্রে পাওয়া অর্থের হিসাবে শেইখা মাহরা, ৩ হাজার ১০০ কোটি টাকার মালিক। ঘোড়ায় চড়তে বেশ পছন্দ করেন তিনি। একটি গাড়ি এক মাসের বেশি ব্যবহার করেন না এই রাজকুমারী।
বাবার অর্থের ওপর পুরোপুরি নির্ভরশীল নন তিনি। এরইমধ্যে রিয়েল এস্টেট ও প্রযুক্তিখাতসহ বেশ কিছু ব্যবসায় বিনিয়োগ করেছেন, ২৯ বছর বয়সী এই রাজকুমারী। পাশাপাশি সমাজসেবাতেও আগ্রহ আছে তার।
মাহরা যাকে বিয়ে করছেন সেও জনপ্রিয় একজন। শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের ছেলে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে রিয়েল এস্টেট ও প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।
অনু/দীপ্ত সংবাদ