শিরোনাম
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সামাজিক মাধ্যমে সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সামাজিক মাধ্যমে সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত কোনও অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইএসপিআর–এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই।

এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের পরিচয়/ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ফেক অ্যাকাউন্ট হতে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।