বুধবার, মে ২৭, ২০২৬
বুধবার, মে ২৭, ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের হ্যাট্ট্রিক শিরোপা মিশন শুরু কাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ'-এর ৮ম আসরের বি'গ্রুপে নিজেরদের প্রথম ম্যাচে কাল (বৃহস্পতিবার, ২৮ মে) মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ‘-এর ৮ম আসরের পর্দা উঠছে সোমবার (২৫ মে)। এবার বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নামার পালা। বিগ্রুপে নিজেরদের প্রথম ম্যাচে কাল (বৃহস্পতিবার, ২৮ মে) মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

জওহরলাল নেহেরু ফর্তোদা স্টেডিয়ামে বাংলার মেয়েদের প্রতিপক্ষ মালদ্বীপ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। হ্যাট্ট্রিক শিরোপা মিশন জয়ের পথে কোনো ভুল করতে চায় না টিম টাইগ্রের্স।

ঢাকা ছাড়ার আগে হ্যাট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন অধিনায়ক মারিয়া মান্দা।

ম্যাচের আগের দিন বুধবার (২৭ মে) অনুশীলন হয়েছে মূল মাঠ ফর্তোদা স্টেডিয়ামের পাশে ডন বসকোতে। তা নিয়ে অবশ্য তেমন কোনো আক্ষেপ নেই বাংলাদেশ দলের।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেন, কে কয় গোল করলো সেটা দেখার বিষয় না। আমাদের নজর আমাদের খেলার দিকে। আমাদের ভালো খেলার বিকল্প নেই। আর সেটাই করতে চায় মেয়েরা।

শেষ দুবার সাফ জয় হয়েছিলো নেপালে। এবার ভেন্যু পরিবর্তনের পাশাপাশি লক্ষ্যটাও ভিন্ন। তাই শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রত্যয় পিটার বাটলার শিষ্যদের।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More