শিরোনাম
‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ দলের ফুটবলারকে মাগুরায় সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ দলের ফুটবলারকে মাগুরায় সংবর্ধনা প্রদান
oppo_0

২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। সেই সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল দলের নেতৃত্ব দেন মাগুরার মেয়ে অর্পিতা বিশ্বাস। বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মাগুরার আরেক মেয়ে উম্মে কুলসুম ‌।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও দলের সদস্য উম্মে কুলসুমকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন। অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই নারী খেলোয়াড়ের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও চেক তুলে দেন।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ফুটবল কোচ প্রভাস চন্দ্র দেবজ্যোতি ও শহিদুল ইসলামসহ সুধীজন উপস্থিত ছিলেন।

 

শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।