শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু

 

সাতক্ষীরায় ট্রাকচাপায় ওহি সুলতানা (৭) নামে এক কন্যাশিশুর মৃত্যু এবং মা হাফিজা খাতুন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা–ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ভ্যানযোগে স্বপরিবারে হাড়দ্দহে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো শিশুটি। এসময় পেছন থেকে একটি পণ্যভর্তি ট্রাক (ঢাকা মেট্রো–ট– ১১–৭৪৮৫) ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওহি।

এসময় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার এসআই রাজু আহমেদ জানান, ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।