শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় চার হাজার কেজি আম ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় চার হাজার কেজি আম ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪২৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় শহরের বাকাল ব্রীজের পাশে উন্মুক্ত ময়দানে এই আম ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বাপ্পী দত্ত রনি।

এর আগে গতকাল সোমবার (২৪ এপ্রিল)গভীর রাতে সদরের মাধবকাটী এলাকা থেকে ট্রাকভর্তি এসব আম জব্দ করার পর আজ দুপুরে শহীদ আব্দুল রাজ্জাক পার্কে রাসায়নিক দ্রব্য মেশানো আম শনাক্ত করা হয়। এরপর তা শহরের বাকালে নিয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এনডিসি বাপ্পী দত্ত জানান, রাজধানী সহ সারাদেশে রাসায়নিকে পাকানো আম পাঠানো হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে ট্রাকভর্তি আমগুলো জব্দ করা হয়। এরপর সেখান থেকে রাসায়নিকে পাকানো গোবিন্দভোগ আমগুলো শনাক্ত করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর ওজন ৪২৬০ কেজি এবং বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার কাছাকাছি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।