শিরোনাম
‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় কৃতি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় কৃতি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে সংবর্ধনা

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের লেকভিউ রিসোর্ট চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে জেলার বিভিন্ন অঞ্চল থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পদচারণায় লেকভিউ চত্বর মুখোরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে জেলার এক হাজার ৩৩ জন কৃতি শিক্ষার্থী অংশ নেয়।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. দীলারা বেগম, কবি ও সাহিত্যিক অধ্যাপক শুভ্র আহমেদ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস ও অন্যান্য উপহার সামগ্রি তুলে দেয়া হয়। পরে স্থানীয় দিপালোক একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।