২৬
দেশে বর্তমানে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশে মোট সরকারি কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। তবে বিশাল একটি অংশ এখনো শূন্য পদের তালিকায় রয়ে গেছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এর মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬, ৩য় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০ জন।