শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে: জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন জামায়াত আমির ।

সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনও অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচন ফলাফল মেনে নিয়েছি।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে ৫ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।

 

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More