শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলের মারধরে বাবার মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর পেরামবালুর! পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলেবাবার বিবাদের সূত্রপাত। এক পর্যায়ে বাবার ওপর অসন্তুষ্ট হয়ে বেধড়ক ঘুষি মারতে তার ছেলে। নির্মম মারধরে প্রাণ যায় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির।

সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছেলের মারধরে নিহত ওই বৃদ্ধের নাম কুলানধাইভেলু (৬৫)। বৃদ্ধের ছেলে সন্তোষ তাকে মারধর করেছিলেন। পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মারধরের কয়েক দিন পর গত ১৮ এপ্রিল হাসপাতালে মৃত্যু হয় তার।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More