শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি নিয়ে বিরোধে শাশুড়ির কবরে শুয়ে দাফনে বাধা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে সদ্যপ্রয়াত শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে পড়ে দাফনে বাধা দিয়েছে পুত্রবধূ।

মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলার লোহালিয়া গ্রামে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সদ্য প্রয়াত আনোয়ারা বেগম (৮০) ওই গ্রামের মৃত মোবারক আলী খানের স্ত্রী। এই দম্পতির পাঁচ মেয়ে ও এক ছেলে। ছেলে আব্দুর রহিম সৌদি প্রবাসী; দাফনে বাধা দেওয়া শাহনাজ বেগম (৪৫) তার স্ত্রী।

বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, জমি নিয়ে বিরোধের জেরে লোহালিয়া গ্রামের এক নারী তার শাশুড়ির কবর দিতে বাধা দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে শাশুড়ির দাফন সম্পন্ন করেছে।

ওই নারীর কর্মকাণ্ডে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কবর ও প্রয়াত নারীর অবমাননা থেকে রক্ষা করতে গৃহবধূকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সন্ধ্যার পরে ওই নারীকে তার ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।

ভবিষ্যতে কবরের অবমাননা না করারও মুচলেকা রাখা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More