সন্ধ্যার পিক সময়ে আজ বেশি লোডশেডিং হবে ঢাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সন্ধ্যার পিক সময়ে আজ (২৯ আগস্ট) সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সন্ধ্যার পিক সময়ে আজ (২৯ আগস্ট) সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়।

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

পিজিসিবি তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে ১৯০, কুমিল্লা অঞ্চলে ৩১৫, ময়মনসিংহ অঞ্চলে ৩৫০, সিলেট অঞ্চলে ১৫০, খুলনা অঞ্চলে ৩৫০, বরিশাল অঞ্চলে ১০০, রাজশাহী অঞ্চলে ৩০০ এবং রংপুর অঞ্চলে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। এরপর ঢাকায় ৬৯৮, কুমিল্লা অঞ্চলে ৩১৫ এবং রাজশাহী অঞ্চলে ৩০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More