দেশজুড়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এরমধ্যেই আজ (৩০ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিং পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা জোনে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক আওয়ারে আজ ঢাকা জোনে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে, যা শনিবার ছিল ৬৯৮ মেগাওয়াট।
এছাড়া ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিং পূর্বাভাস রয়েছে।
এদিকে, রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে এবং চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে।
সিলেট জোনে ১০০ মেগাওয়াট এবং বরিশাল জোনে ৭০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে, সন্ধ্যার পিক আওয়ারে সবচেয়ে বেশি লোডশেডিং চাপ পড়তে পারে ঢাকা জোনে। অন্যদিকে সবচেয়ে কম লোডশেডিং হতে পারে বরিশাল জোনে।
বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও চাপের মুখে পড়েছে।
এসএ