দীপ্ত নিউজ
ধর্ম

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এই সভায় দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কিনা, তা পর্যালোচনার পর রোজা শুরুর তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২–৪১০৫৩২৯৪, ০২–২২৬৬৪০৫১০ এবং ০২–২২৩৩৮৩৩৯৭।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সে অনুযায়ী পরদিন থেকেই রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরবর্তী দিন থেকে রমজান শুরু হবে।