দীপ্ত নিউজ
বিনোদন

সতীনের সঙ্গে স্বামীর বিচ্ছেদ, মাহি লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সতীনের সঙ্গে স্বামীর বিচ্ছেদ, মাহি লিখলেন ‘আলহামদুলিল্লাহ’
মাহিয়া মাহি

শনিবার (২৫ ফেব্রুয়ারি) অভিনেত্রী মাহিয়া মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্নাক্ষরে লিখে রাখবো প্রিয় ডাইরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম লিখে পোস্ট করেন।

২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি। ২০২১ সালের ২৩ মে ৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন তিনি। একই বছরে ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবীদ রাকিব সরকারকে বিয়ে করেন।

রাকিব সরকারের প্রথম স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে বিচ্ছেদের আইনি ঝামেলা চলছিল। অবশেষে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে তার স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরটি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তিনি নিজেই জানিয়েছিলেন। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন মাহি।

যূথী/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।